হোমে ফিরে যান
শর্তাবলী ও নীতিমালা
টার্মস অব সার্ভিস
সর্বশেষ আপডেট: নভেম্বর ২০২৬
এই শর্তাবলী Epixelab ওয়েবসাইট ব্যবহার এবং আমাদের বাণিজ্যিক সেবাসমূহের সাধারণ পরিচালনা নীতি নির্ধারণ করে।
১. সাধারণ চুক্তি ও প্রজেক্ট পরিচালনা
Epixelab হাইব্রিড প্রজেক্ট ও ম্যানেজড সাবস্ক্রিপশন মডেলে কাজ করে। প্রতিটি কাজের সুনির্দিষ্ট পরিধি, ডেলিভারেবল, মাইলস্টোন ও পেমেন্টের শর্তাবলী কাজ শুরুর পূর্বে স্বাক্ষরিত আনুষ্ঠানিক চুক্তিতে নির্ধারিত থাকে।
২. ম্যানেজড সাবস্ক্রিপশন
ম্যানেজড ওয়েবসাইট সাবস্ক্রিপশন (যেমন ওয়েবকেয়ার) নূন্যতম ৬ মাসের চুক্তির আওতায় পরিচালিত হয়। মাসিক ফি অগ্রিম প্রদেয়। সেটআপ ফি মওকুফের সুবিধা কেবল অনুমোদিত স্ট্যান্ডার্ড প্যাকেজে ৬ মাসের প্রতিশ্রুতির ক্ষেত্রে প্রযোজ্য।
৩. মেধা স্বত্ব ও তথ্যের মালিকানা
ডোমেন, মূল ব্যবসায়িক অ্যাকাউন্ট এবং ক্লায়েন্টের তথ্যের পূর্ণ নিয়ন্ত্রণ ও মালিকানা ক্লায়েন্টের নিজস্ব। প্রজেক্টের কোড ও ডেলিভারেবল হস্তান্তর নির্দিষ্ট চুক্তির শর্তানুযায়ী সম্পন্ন হয়।